টিকটকে মিলছে স্কিনকেয়ার ও মেকআপের নানা টিপস

টিকটকে মিলছে স্কিনকেয়ার ও মেকআপের নানা টিপস

একটা সময় ছিলো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কিংবা নতুন কোনো মেকআপ টিপস সম্পর্কে জানতে বিউটি পার্লার, ম্যাগাজিন বা পত্রিকার বিশেষ পাতা কিংবা পরিচিত মানুষের পরামর্শের ওপর নির্ভর করতে হতো। এখনকার গল্প পুরোপুরি ভিন্ন। স্মার্টফোন, ইন্টারনেট আর সোস্যাল মিডিয়ায় এখন আলাদা একটি জগৎ তৈরি হয়েছে, যা পুরো বিউটি ইন্ডাস্ট্রিকে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে। কয়েক মিনিটের মধ্যে পাওয়া যাচ্ছে স্কিন কিংবা হেয়ার কেয়ারের জন্য নানান টিপস।

বিউটি ইনফ্লুয়েন্সার, ডার্মাটলোজিস্ট, এমনকি বিখ্যাত অনেক কসমেটিক ব্র্যান্ডগুলো জায়গা করে নিয়েছে সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে টিকটকেও তারা এখন তুলে ধরছেন বিউটি টিপস, স্কিন কেয়ার, নতুন পণ্য, মেকআপ, ফ্যাশন, সেলফ কেয়ারের মতো বিষয়। শর্ট ভিডিওর মাধ্যমে তাঁরা নিজেদের অভিজ্ঞতা, পরামর্শ এবং বিভিন্ন পণ্যের ব্যবহার পৌঁছে দিচ্ছেন হাজারো দর্শকের কাছে।

স্কিনকেয়ারে তামান্নার টিপস

ক্রিয়েটর এবং মেকআপ আর্টিস্ট তামান্না রহমান (@priotomaa_) বেশ কয়েক বছর ধরে স্কিনকেয়ার পণ্য ও মেকআপ নিয়ে কনটেন্ট তৈরি করছেন। ত্বকের ধরন ও বিভিন্ন সমস্যা অনুযায়ী কীভাবে পরিচর্যা করা যায়, সে বিষয়ে তিনি পরামর্শ দেন। ইউজারদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধানও তিনি কমেন্টের মাধ্যমে জানান। পাশাপাশি মৌসুম ও বিভিন্ন অনুষ্ঠান অনুযায়ী এবং মুখের গড়নের সঙ্গে মানানসই মেকআপ নিয়েও নিয়মিত কনটেন্ট দেখা যায় তার অ্যাকাউন্টে।

তাহসিনের মেকআপ স্টাইল

তাহসিন জাহান (@tahsinjahan9420) কনটেন্ট তৈরি করেন ফ্যাশন, লাইফস্টাইল ও মেকআপ নিয়ে। তার কনটেন্টের বড় অংশজুড়ে থাকে মেকআপ টিউটোরিয়াল। এছাড়া, টিকটকে তার ফলোয়াররা তার হিজাব পরার স্টাইল পছন্দ করেন। তাই তিনি নিয়মিত হিজাব পরার বিভিন্ন স্টাইল নিয়েও কনটেন্ট তৈরি করেন। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি মেকআপ প্রোডাক্টের রিভিউও করেন তিনি। এর মাধ্যমে ফলোয়াররারা পণ্য সম্পর্কে ধারণা পান এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিতে পারেন।

ত্বকের সমস্যায় ডা. শোয়েবের পরামর্শ

ডার্মাটোলজি বিশেষজ্ঞ ডা. শোয়েব (@dr..shoeb.official) নিয়মিত টিকটকে কনটেন্ট শেয়ার করেন ত্বকের যত্ন নিয়ে। ত্বকের সাধারণ সমস্যা তুলে ধরেন এবং এর সমাধান নিয়ে পরামর্শ দেন। বাজারে থাকা গতানুগতিক স্কিনকেয়ার পণ্যের বিকল্প পদ্ধতি নিয়েও আলোচনা করেন তিনি। তার কনটেন্টে উঠে আসে নান ধরনের রোগ, প্রতিকারের উপায়ের পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার জন্য তুলে ধরেন নানা তথ্য।

কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও এই ধরনের কনটেন্টের জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখছে। কমেন্টের মাধ্যমে দর্শকরা নিজেদের প্রশ্ন করতে পারছেন, অভিজ্ঞতা শেয়ার করছেন এবং অনেক ক্ষেত্রে সরাসরি পরামর্শও পাচ্ছেন। একই বিষয়ে একাধিক ক্রিয়েটর কনটেন্ট তৈরি করলেও, তাদের অনেকে যাচাই করা ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরে দর্শকদের সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করছে।