তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ

তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ

ছোট পর্দায় অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন সাফা কবির। নারী হিসেবে নিজের সাফল্য ও পথচলার স্বীকৃতিও পেলেন সাফা। সম্প্রতি ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এই স্বীকৃতি পেয়ে আনন্দিত অভিনেত্রী।

পুরস্কার গ্রহণের সেই আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সাফা লিখেছেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।

পুরস্কার পাওয়ার আগে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন সাফা। তিনি লিখেছেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরো পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’