রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত

রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত

রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর ৪টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়ে। এতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়।

কয়েকটি এলাকায় হাঁটুপানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায় পথচারীদের। রিকশাসহ ছোট যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কোথাও কোথাও সড়কের ওপর গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।